বাল্য বিবাহ এবং শিশু পাচার রুখতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে সচেতনতা শিবির

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ জুলাই: বাল্য বিবাহ এবং শিশু পাচার রুখতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকজুড়ে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চালালো ঝাড়গ্ৰাম জেলা শিশু সুরক্ষা বিভাগ। বৃহস্পতিবার ব্লকের ছাতিনাশোল ব্লক অফিস চত্বর সমেত মোট পাঁচটি জায়গায় সচেতনতা শিবির করেন জেলা শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তারা। শিবিরে ব্লক প্রশাসনের আধিকারিক, স্কুলের শিক্ষক এবং পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তারা মূলত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রিদের বাল্য বিবাহ প্রতিরোধ এবং শিশু পাচার বিরোধী সরকারি আইন সম্পর্কে সচেতন করেন।

গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন সুত্রে জানাগেছে, এদিন ব্লকের পাঁচকাহানীয়া হাইস্কুল, আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ, শাশড়া ৩ নম্বর পঞ্চায়েত এবং সারিয়া ৪নং গ্রাম পঞ্চায়েত মিলে মোট পাঁচটি জায়গায় এই শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির করা হয়। শিবিরে জেলা শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার দ্বীপ গাঙ্গুলি এবং স্কুল শিক্ষক এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি এবং ভিআইপিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *