গোপীবল্লভপুরে এক ছাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই অটো, গুরুতর জখম ৪

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ অক্টোবর: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো যাত্রী বোঝাই অটো। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থেকে খড়িকা যাওয়ার পথে ৯ নং রাজ্য সড়কের উপর লোহামালিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি যাত্রীবাহী অটো বামুনডাহি থেকে গোপীবল্লভপুরে আসার পথে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় অটোতে থাকা ৭ জনের মধ্যে ৩ জন আহত হয়। ও সাইকেলে থাকা একজন আহত হন। গোপীবল্লভপুর থানার পুলিশ খবর পেয়ে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, সেখানেই তাদের চিকিৎসা চলছে। আহতরা হলেন, পল্টু পাতর(২৩), বাসন্তী পাত্র(৩১), সাবিত্রী মান্ডি(২৬), কুমকুম রাউত(১৪)। সকলেই বর্তমানে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *