ভোটের মুখে অটোচালকদের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কৃষ্ণনগরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ মার্চ:
ভোটের মুখে কৃষ্ণনগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের টোটো এবং অটোচালকরা দলবদল করেন। আজ কৃষ্ণনগর কবি বিজয় লাল ইনস্টিটিউটের পার্শ্ববর্তী মাঠে ভারতীয় জনতা পার্টির জেপি ২৩ মন্ডলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ২৬২ জন টোটো এবং অটোচালক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যাদের বেশির ভাগ অংশটাই তৃণমূল কংগ্রেস থেকে আসা। ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার ফলে কৃষ্ণনগরের রাজনীতি সরগরম হয়ে উঠলো।

কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকার অভিযোগ করেন,”বর্তমান তৃণমূল সরকারের শোষণ, কাটমানি, তোলাবাজিতে সমাজের সকল স্তরের মতোই টোটো এবং অটোচালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আজকের এই যোগদান তারই বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িকতার অভিযোগকে দূরে সরিয়ে দিয়ে সংখ্যালঘু মানুষরাও এই দলবদলে শামিল হয়েছে।” আগামীতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এইরকম আরও যোগ দানের ঘটনা ঘটতে পারে বলে আশা করেন মহাদেব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *