আমাদের ভারত, ২৩ জুন: এর আগে মথুরার রাধা দামোদার মন্দিরে পোশাক বিধি স্থির করা হয়েছিল। এবার রাধারানী মন্দিরেও ঢোকার ক্ষেত্রে পোশাক বিধি ঠিক করে দিল মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের মূল ফটকের সামনে নোটিশ রাঙিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে।
সেই নোটিশে বলা হয়েছে হাফ প্যান্ট, বারমুডা, ছোট ঝুলের কাপড় অর্থাৎ মিনি স্কার্ট পরে মন্দিরে ঢোকা যাবে না। মথুরার মন্দিরটির অন্যতম কর্মকর্তা রাজবিহারী গোস্বামী জানিয়েছেন, আপাতত মন্দিরের মূল ফটকের সামনে বিজ্ঞপ্তি টাঙ্গানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ম কঠোরভাবে চালু হয়ে যাবে।
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আরো জানানো হয়েছে, ছেঁড়া জিন্স রাত পোশাক পরেও মন্দির চত্বরে ঢোকা যাবে না।
কয়েট মাস আগে মথুরার রাধা দামোদার মন্দিরেও পোশাক বিধি চালু হয়েছিল। সেখানেও ঢোকার ক্ষেত্রে মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, বারমুডা, হাফ প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে। এবার সেই পথেই হাঁটলো মথুরার আরো একটি মন্দির। ২১ জুন বাদাওনের বেরুয়াবাদী মন্দিরে ঢোকার ক্ষেত্রে জিন্স, টি-শার্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়।

