পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আকর্ষণীয় ‘জায়ান্ট ম্যাজিক ওয়াটার ট্যাপ’

সাথী দাস, পুরুলিয়া, ১৬ নভেম্বর: জাতীয় বিজ্ঞান সংগ্রহশালাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। প্রায় চার দশক ধরে শিক্ষার্থী এবং বিজ্ঞানমনষ্ক কৌতূহলীদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচয় পেয়েছে এই কেন্দ্রটি। পুরুলিয়ার সম্পদ গ্যালারি,  জনপ্রিয় বিজ্ঞান গ্যালারি, ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী, জীববিজ্ঞান গ্যালারি, ডাইনোসর পার্ক, উদ্ভাবনী কেন্দ্রের পর নবতম সংযোজন জায়ান্ট ওয়াটার ম্যাজিক ট্যাপ। এটা কৌতূহলী দর্শক তথা ছাত্রছাত্রীদেরই শুধু না পুরুলিয়া ও তার সংলগ্ন ঝাড়খন্ডের বিভিন্ন শহর ও অঞ্চলের ছাত্র-ছাত্রীদের এই কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক মুফতি শামিম শওকত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার প্রশাসক নবেন্দু মাহালি ও আহ্বায়ক বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। আজই কেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য অবাধ প্রবেশের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। জায়ান্ট ম্যাজিক ওয়াটার ট্যাপ দেখতে আসেন প্রচুর দর্শক। কৌতূহলীরা কেন্দ্রে গিয়ে তাঁদের কৌতূহল মেটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *