নিমতায় পুলিশের সামনেই বিজেপির মাইনরিটি সেলের চা চক্রে হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ ফেব্রুয়ারি:
উত্তর ২৪ পরগনা জেলার নিমতা থানার অন্তর্গত ছোট ফিঙে এলাকায় বিজেপির মাইনরিটি সেলের উদ্যোগে চা-চক্র চলাকালীন তৃণমূলের জনা কয়েক দুষ্কৃতী এসে বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। তাদের মধ্যে সাহেব আলী মন্ডল যিনি অঞ্চলের মাইনরিটি সেলের নেতা, তাঁকে গুরুতর আহত অবস্থায় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কিডনিতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

বিজেপি মাইনোরিটি সেলের কলকাতা উত্তর শহরতলী জেলা সভাপতি রমজান আলী অভিযোগ করেন, বিনা প্ররোচনায় তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মীদের মারধর করে। ঘটনার তদন্ত দাবি করে নির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে নিমতা থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *