পুলিশ প্রশাসনের নাকের ডগায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রতিদিন সন্ধ্যা হলেই বসছে মদের আসর

স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ২৮ জুলাই: হাসপাতালে মদের আসর। নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা করাতে কৃষ্ণগঞ্জ ব্লকের ৫০টি গ্রাম যেমন নির্ভরশীল তেমনি হাঁস খালি, ভীমপুর সহ বাংলাদেশের রোগীরাও এই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা করাতে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসেন। প্রসূতি মায়েদের একমাত্র ভরসা এই হাসপাতাল। ফলে হাসপাতালে রাতে প্রচুর মহিলা থাকেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল অথচ প্রসাসনের কোনও নজর নেই। রাতে কোনও পাহারার ব্যবস্থা নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিদিন সন্ধ্যা হলেই হাসপাতালে বসে মদের আসর।

এছাড়াও হাসপাতালের ভিতরে ও বাইরে গাড়ি পার্কিং চলছে অবাধে। সুযোগ পেলেই রোগীদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় দ্বিগুণ। কিছু ছেলে আছে যারা রোগী এলেই অন্য জায়গায় রেফার করার ব্যবস্থা করে চিকিৎসদেকে দিয়ে সেই রকমই অভিযোগ জানান রোগীর পরিবারের লোকজন। আমাদের ক্যামেরায় হাসপাতালের মধ্যে মদের আসরের ছবি ধরা পড়তেই সকলে পালাবার চেষ্টা করে।

এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সাথী কুন্ডুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন তোলেননি। কর্তব্যরত চিকিৎসক এ ব্যাপ্যারে মুখ খুলতে চাননি৷ অথচ হাসপাতালের সামনে বোর্ডে বড়বড় করে লেখা রয়েছে নিয়মকানুন। আইন আছে কিন্তু তা আইনেই সীমাবদ্ধ, বহাল তবিয়তে চলছে প্রসাশনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ ও মদ্যপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *