উমার বিদায় বেলায় মেদিনীপুরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: মঙ্গলবার দশমীর দিন মায়ের বিদায়ের মধ্যে দিয়ে সমাপ্ত হয় দুর্গা পূজা। তাই দশমী মানেই মন খারাপ। তাই মাকে এবার বিদায় দেবার পালা। মা দুর্গা তার বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাস।।

মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের রাজাবাজার, বক্সী বাজার, পাটনা বাজার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্য ও এলাকার মহিলারা মাকে বিদায় জানিয়ে মায়ের সিঁথিতে ও পায়ে সিন্দুর ছুঁইয়ে দেন। তারপরে নিজেদের মধ্যে সিঙ্গুর খেলাতে মেতে ওঠেন। মাকে বিদায়ের মন খারাপের মাঝে সিঁন্দুর খেলা ও মিষ্টি মুখে বিদায় জানানো হয় মাকে। আবারও একটা বছরের প্রতিক্ষা। এক বছরের জন্য অপেক্ষা করে উমাকে বিদায় জানানো হয় দশমীর দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *