রাজেন রায়, কলকাতা, ১ নভেম্বর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এবার আসছে কালীপুজো। করোনার বিধিনিষেধ মেনে হবে কালীপুজো। কৈলাশে ফিরে গিয়েছেন মা উমা। এবার মা কালীর আগমনের পালা। শুরু হয়ে গেছে তার তোড়জোড়।

দুর্গা পুজোর পর এবার কালী পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। আলোর উৎসবে মাতোয়ারা শহর থেকে শহরতলি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মহালয়ার দিন থেকে দুর্গা পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার শহরের একটি কালী পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো হোক বা কালীপুজো কলকাতায় পুজো উদ্বোধনে এখন এক নম্বর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির পুজো উদ্বোধন করেন। ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিগ বাজেটের বেশ কয়েকটি পুজোর মধ্যে এই পুজো একটি। জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির পুজোতে। বরাবরই দশমহাবিদ্যার আরাধনা হয়। করোনা আবহে এবারও বজায় রয়েছে সেই ধারা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মায়ের পায়ে পুষ্প নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখমন্ত্রী কালী পুজো এবং দীপাবলীর শুভেচ্ছা জানান সকলকে।

