সাথী দাস, পুরুলিয়া, ৩ মে: দু’বছর পর ফের পুরুলিয়ায় চেনা ছন্দে ঈদ উৎসব দেখা গেল। ঈদের বিশেষ নমাজে সামিল হলেন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ। পুরুলিয়া জেলাজুড়ে মসজিদ এবং ঈদগাতে নমাজে অংশ নেন আট থেকে আশি সব পুরুষই। নমাজ শেষে ভিক্ষুকদের দান করে পুণ্যার্জন করলেন ধর্মপ্রাণ মুসলিমরা। নমাজ শেষের অপেক্ষায় ছিলেন বহু দু:স্থ শিশুও। ভিক্ষের হাত পেতে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল তারাও।

পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর কলেজ রোডে অবস্থিত ঈদগাতে সব থেকে বড়ো আকারের নমাজ পড়ার আয়োজন হয়। এখানেই বেশি করে এই চিত্র ধরা পড়ে। ঈদগার মাঠে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। শিশুরা আনন্দের এই উৎসবে মেতে ওঠে।
জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকার ইমামদের মিষ্টি মুখ করানোর উদ্যোগ নেওয়া হয়। থানার পুলিশ আধিকারিকরা কুশল বিনিময় করেন।


এর মধ্যে খবর করার বা অবাক হবার কি আছে?
নামাজ সেরে ভিক্ষা দেওয়াতো দ্বীন বা মঝবের একটা অংশ।
স্বাভাবিক বিষয় কি খবরের বিষয় হতে পারে?