অষ্টম দিনের মাথায় উঠল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেদিনীপুর ডিপোর অস্থায়ী কর্মীদের আন্দোলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: অবশেষে আলোচনা শেষে অষ্টম দিনের মাথায় বুধবার আন্দোলন উঠল মেদিনীপুর বাস ডিপো থেকে। বেশ কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছিল স্থায়ীকরণ সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে।

অবশেষে অষ্টম দিনের মাথায় সকাল ১০ টা নাগাদ আন্দোলন প্রত্যাহার করে নেন সংগঠনের সদস্যরা। সকাল থেকেই আলোচনা চলছিল মেদিনীপুর ডিপোতেই। আইএনটিটিইউসি সংগঠনের জেলার নেতৃত্ব ও এই মেদনীপুর ডিপোর অস্থায়ী কর্মীদের আলোচনা শেষেই আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। সাধারণ মানুষের কথা মাথায় রেখে অবশেষে এই আন্দোলন প্রত্যাহার হল এদিন বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *