রাতে হাতির তান্ডব সাঁকরাইলে, এলাকায় আতঙ্ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ এপ্রিল:
ঝাড়গ্ৰাম জেলায় জঙ্গলের হাতি আর সাধারণ মানুষের যেন দিনের পর দিন সহবস্থান হতে চলেছে। ধারাবাহিক ভাবে কমছে জঙ্গলের পরিসর তার সঙ্গে খাবারের অভাবে প্রায়ই নিয়মিত হাতির দল হানা দিচ্ছে গ্রামীণ এলাকায়। এছাড়াও জঙ্গলে দিনের পর দিন যেভাবে আগুন লাগানো হচ্ছে তাই হাতির দল জঙ্গল থেকে এলাকায় প্রবেশ করছে। জঙ্গলের হাতি লোকালয়ে ঢুকে নষ্ট করছে মাঠের ফসল থেকে মানুষের ঘর বাড়ি সবকিছুই। ফলে বিরক্ত হয়ে এলাকাবাসীও অতিষ্ঠ করেন বন্য হাতিকে।

বুধবার রাতে এরকমই ছবি দেখা গেল সাঁকরাইলের আন্ধারী ৩ অঞ্চলের গড়ধরা, দক্ষিণদাঁড়িয়া, ডাহি এলাকায়। প্রায় ২৫ টি দলমার হাতির একটি দল এলাকায় তান্ডব চালায়। নষ্ট করে চাষিদের বিঘার পর বিঘা বরো চাষের ফসল। যার ফলে চিন্তায় মাথায় হাত এলাকার চাষীদের। এদিন লোকালয়ের কাছাকাছি হাতি পৌঁছলেও হাতিগুলোকে তাড়ানোর জন্য কোনও বন দপ্তরের কর্মীর উপস্থিতি ছিল না বলে এলাকার মানুষের অভিযোগ। তাই নিজেদের ফসল বাঁচাতে স্বভাবতই এলাকার মানুষজন হাতিগুলোকে তাড়া করতে থাকেন মশাল, টচ নিয়ে।

এলাকাবাসীদের অভিযোগ প্রায় প্রতিদিন সন্ধ্যে নামলেই হাতিগুলো নয়াগ্রামের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ব্লকে প্রবেশ করে। তাই সাঁকরাইল ব্লকের গড়ধরা, ডাহি, সহ বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করছে, যদি হাতিগুলো গভীর রাতে চাষের মাঠ ছেড়ে গ্রামে প্রবেশ করে তাহলে ঘরবাড়ি ভাঙ্গচুর সহ প্রাণহানিও ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *