Train accident, Thailand, থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় মৃত অন্তত ২২, আহত আরও ৩০ জন

আমাদের ভারত, ১৪ জানুয়ারি: বুধবার ভয়ঙ্কর দুর্ঘটনা হয় থাইল্যান্ডে। ট্রেনের উপরে ছিঁড়ে পড়ে ক্রেন। তার জেরেই লাইনচ্যুত হয় ট্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। আহত আরও ৩০ জন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। চলছে দুর্ঘটনার তদন্তও।

এদিন সকালে রাজধানী ব্যাঙ্কক থেকে উত্তর-পূর্বে উবন রাতচাথানিতে যাচ্ছিল, সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নাখন রাতচাসিমা প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কমপক্ষে ৩০ জন।

ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার দূরে, বুধবার সকালে শিখিও জেলার নাখন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাই স্পিড রেল প্রজেক্টের কাজ চলছিল। ক্রেনে করে রেললাইনের নির্মাণ সামগ্রী সরানো হচ্ছিল, সেই সময়ে দুর্ঘটনা ঘটে।

পাশ থেকে এই ট্রেনটি যখন যাচ্ছিল, তখনই ক্রেন ছিঁড়ে পড়ে এবং ট্রেনের কামরার উপরে পড়ে। একের পর এক কামরা লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি কামরায় আগুনও ধরে যায়। যদিও দ্রুত সেই আগুন নেভানো হয়। এখন উদ্ধারকাজ চলছে। কামরার ভিতরে বহু যাত্রী আটকে থাকেন দীর্ঘ সময় ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *