বড়দিনে পর্যটকদের ঢল পুরুলিয়া জেলার বিভিন্ন পাহাড় ও জলাধারে

সাথী দাস, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: বড়দিন উপলক্ষ্যে পর্যটকদের ঢল দেখা গেল পুরুলিয়া জেলার বিভিন্ন পাহাড়, জলাধারগুলিতে। জেলার অন্যতম অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল দেখা গেল বড়দিনে। প্রাকৃতিক বৈচিত্রে সেজে ওঠা অযোধ্যা পাহাড়ের রূপ চাক্ষুস ও আনন্দ উপভোগ করতেই হাজার হাজার প্রকৃতিপ্রেমী দিনভর কাটালেন অযোধ্যা পাহাড় ঘিরে থাকা জলাধার, পাহাড়ি ঝর্ণা, নদীর উৎসস্থল আর ময়ূর পাহাড়ের শিখর থেকে প্রাকৃতিক সৌন্দর্য্য।

ছোট ছোট মেঘ আর পাহাড়ি এলাকায় দূষণ মুক্ত ঠান্ডা হাওয়ায় শৈল এলাকার অনুভূতি এদিন পেলেন পাহাড়ে বেড়ানো পর্যটকের দল। খয়রাবেড়া জলাধার, মুরগুমা জলাধার পাহাড়ের বিভিন্ন স্থানে পিকনিকের আমেজে মজলেন অনেকে। এছাড়া সাঁতুড়ি ব্লকের বড়ন্তি জলাধারে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। নিতুড়িয়ার পাঞ্চেত পাহাড়, রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে পর্যটকদের ভিড় ছিল। হয় বনভোজনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *