জঙ্গলমহলে প্রান্তিক এবং ক্ষুদ্র চাষীদের সহায়তা কেন্দ্রীয় সরকারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর: ভারত সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা মিশন(NFSM)-এর অধীনে, পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লকের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষীদের সহায়তার জন্য বিভিন্ন ডাল শস্য, সরিষা, ভুট্টা সহ বিভিন্ন ধরনের শষ্যবীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের এই উদ্যোগে উপকৃত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার পিছিয়ে পড়া শালবনি ব্লকের প্রান্তিক চাষীরা।

মূলত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকারের এই উদ্যোগে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। জেলার২১ টি ব্লকেই বিনামূল্যে কৃষিজ উপকরণ বিতরণের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *