আমাদের ভারত, ২৭ জুলাই: অসমে গোলাঘাট হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবী করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তার কথায়, লাভ জেহাদের জেরেই এই হত্যা কান্ড ঘটেছে।
গত সোমবার অসমে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে খুনের পর নয় মাসে ছেলেকে নিয়ে থানায় আত্মসমর্পণ করে নাজিবুর রহমান বোররা নামে এক যুবক। বুধবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গোলাঘাটের খুনের ঘটনা লাভ জেহাদের ফল। তিনি আশ্বাস দিয়েছেন ১৫ দিনের মধ্যে চার্জশিট ফাইল করা হবে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্বশর্মা জানান, মেয়েটি হিন্দু পরিবারের। অভিযুক্ত মুসলমান। সে নিজের পরিচয় গোপন করে মেয়েটির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। শুধু তাই নয় ছেলেটি মাদকাসক্ত। মেয়েটিকেও সে মাদক নিতে বাধ্য করেছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
এই হত্যাকাণ্ড ঘিরে লাভ জেহাদের অভিযোগ আগেই উঠেছে। গতকালই এই হত্যাকাণ্ডে লাভ জেহাদের কথা বলে সুর চরিয়েছিলেন সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে।
প্রসঙ্গত, সোমবার গোলাঘাটে খুন হন সংঘমিত্রা ঘোষ তার মা জুনু ঘোষ, বাবা সঞ্জীব ঘোষ। ভয়াবহ এই হত্যাকাণ্ডে পরিবারে প্রায় সকলকেই হারিয়েছেন সংঘমিত্রার বোন অঙ্কিতা ঘোষ ও তার দিদির ৯ মাসের সন্তান। এই অবস্থাতে অঙ্কিতার পাশে দাঁড়িয়েছেন অসমের বিজেপি বিধায়ক। অন্যদিকে মাতৃহারা শিশুটি আপাতত চাইল্ড কেয়ারে রয়েছে।

