আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই:
দীর্ঘদিনের দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে আজ আশা কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের দাবিগুলি হল- ইনসেনটিভের টাকা ভাগে ভাগে পাঠানো চলবে না, বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে, আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে, এছাড়াও কোভিড আক্রান্ত কর্মীদের এক লক্ষ টাকা দ্রুত দেওয়ার দাবি জানান। পাশাপাশি তাদের যে বেতন পরিকাঠামো রয়েছে সেই বেতন বাড়ানোরও দাবি জানান।
তাদের দাবি দাওয়া যদি অবিলম্বে না মেটানো হয়, তাহলে ৩ আগস্ট কর্ম বিরতির ডাক দেন আশা কর্মীরা। আজ মোট ২৬ টি জেলায় আশা কর্মীরা তাদের এই কর্মসূচি পালন করছেন।

