নিরাপত্তার দাবিতে জলপাইগুড়ি সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আশা কর্মীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: নিরাপত্তার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি সদর সমষ্ঠি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। উল্লেখ্য, তাদের কিছুদিন আগে সরকারিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সমীক্ষা করার জন্য ভিলেজ রিসর্স পার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন। তাদের সমীক্ষা অনুযায়ী তালিকায় নাম থাকা ব্যক্তিদের ঘর দেওয়া হচ্ছে না। যাদের নাম দেওয়া হচ্ছে তাদের ঘর না দিয়ে অন্যদের ঘর দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এর ফলে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়ছে আশা কর্মীদের উপর। বাড়ি ঘেরাও ও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা।

আশাকর্মী সুতপা চক্রবর্তী বলেন, এ নিয়ে আমরা এর আগে ডিএম, সিএমওএইচ এবং বিডিওকে স্বারকলিপি দিয়েছিলাম। কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে আমাদের এই কাজে নিরাপত্তা দিতে হবে। তা না হলে এই কাজ থেকে আমাদের বিরত রাখতে হবে এই দাবিতেই আজকের কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *