বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক নবদ্বীপের আশা কর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জুলাই: বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চাকরি প্রার্থীদের বিক্ষোভ ৫০০ দিন অতিক্রান্ত। এরই মধ্যে আজ থেকে সরব রাজ্যের আশা কর্মীরা। নদিয়ার বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা তাদের দাবি নিয়ে সোচ্চার হয়েছে। আজ আশা কর্মীদের স্থায়ীকরণ সহ তাদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল নদিয়ার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বর। এদিন হাসপাতালের সামনে বিক্ষোভ সহ কর্মবিরতি শুরু করে আন্দোলনরত আশা কর্মীরা।

তাঁদের অভিযোগ, ২৪ ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে কিন্তু চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনও সদার্থক ভূমিকা পালন করছে না রাজ্য সরকার। নেই কোনো স্মার্টফোন। পরিবারের কারোর থেকে ফোন চেয়ে চিন্তে আমাদের কাজ মেটাতে হচ্ছে। এই সমস্ত নানাবিধ দাবি দাওয়া নিয়ে আজ থেকে বিক্ষোভ কর্মবিরতি শুরু করেছে আশা কর্মীরা।

আশা কর্মীদের মূল অভিযোগ, আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েও কোনো কাজ হয়নি। এই মুহূর্তে ২১ হাজার টাকা বেতনক্রম চালু সহ কর্তব্যরত সমস্ত কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। সমস্ত কর্মীদের স্মার্টফোন এবং মাসিক ৩০০ টাকা রিচার্জের জন্য দিতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছে।

গ্রাম্য এলাকায় এবং বিভিন্ন প্রতন্ত্য এলাকায় আশা কর্মীদের ওপরই ভরসায় থাকে অসংখ্য সাধারণ মানুষ, সে জায়গায় দাঁড়িয়ে আশা কর্মীদের এই কর্মবিরতিতো সাধারণ মানুষ যে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *