মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধ, বিল পাশ অসম বিধানসভায়

আমাদের ভারত, ১৪ আগস্ট:অসম বিধানসভায় আজ পাস হয়ে গেল অসম ক্যাটেল প্রিজারভেশন বিল ২০২১। এই বিল পাশের ফলে অসমে হিন্দু, জৈন,শিখ সহ অন্যান্য ধর্মের কোনও মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি করা নিষিদ্ধ হল। এই বিল পাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এই আইনের উদ্দেশ্য কাউকে গোমাংস খাওয়া থেকে বিরত রাখা নয়, কিন্তু যে ব্যক্তি এটি খায় তাকে অবশ্যই অন্যদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে।”

শুক্রবার অসম বিধানসভায় এই বিল পাসের পরেই বিজেপি বেশকিছু বিধায়ক ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়করা ওয়াক আউট করেন। বিল পাসের পর হিমন্ত বলেন,”যেসব মন্দির আগে থেকে রয়েছে সেখানে এই নিয়ম কার্যকর হবে।” তিনি আরও বলেন,”আমরা কারও অধিকার খর্ব করতে চাই না। কিন্তু যদি কেউ গোমাংস না খান তাহলে আমি খুশি হব।”

বিশ্বশ‌‌র্মা বলেন, “গো মাংস বিক্রির ফলে অনেক জায়গায় ধর্মীয় সংঘাত হয়েছে। সীমান্তের বারাক উপত্যকা ও লোয়ার অসমে গোমাংসের কারণেই ধর্মীয় সংঘাত ছড়িয়ে ছিল। তাই আমি মনে করি ধর্মীয় শান্তি বজায় রাখার জন্য মন্দিরের কাছে গোমাংস বিক্রি বন্ধ করা যোগ্য পদক্ষেপ। ”

এই বিলে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি অনুমতি প্রাপ্ত দোকানেই মাংস বিক্রি করা যাবে। পশু চিকিৎসক গরুদের পরীক্ষা করে শংসাপত্র দেবেন। অনুমতি ছাড়া কোনো দোকানে গোমাংস বিক্রি করলে‌ ৫ লক্ষ টাকা জরিমানা বা সর্বাধিক ৮ বছর পর্যন্ত জেল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *