আমাদের ভারত, ১১ জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন যত এগিয়ে আসবে, দ্রৌপদী মুর্মুকে অনেকেই সমর্থন করবেন বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এইরকম যোগ্য পিছিয়ে থাকা সমাজের প্রতিনিধি দেশের প্রধান হবে এটা আনন্দের কথা।
এই নির্বাচনে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন, দ্রৌপদী মুর্মুকে অনেকেই প্রকাশ্যে সমর্থন করছেন। ১৮ তারিখ অনেকে ভোটের বাক্সে গিয়ে সমর্থন করে দেবেন।
প্রসঙ্গত, আজ রাজ্যে নিজের সমর্থনে প্রচারে আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এই বিষয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “বিভিন্ন রাজ্যে গিয়ে বিধায়ক সাংসদ যারা উনার ভোটার তাদের সাথে তিনি দেখা করছেন, কথা বলছেন, বিভিন্ন দলের নেতাদের সাথেও। কথা বলছেন যাতে নির্বাচনে সকলেই তাকে সমর্থন করেন। আগামীকাল রাজ্যের বিজেপি দলের বিধায়ক ও সাংসদদের সাথে দ্রৌপদী মুর্মু দেখা করবেন বলেও তিনি জানিয়েছেন।

