পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ এপ্রিল: বিপ্লব মিত্রের মন্ত্রী হবার খুশিতে বালুরঘাটে মিষ্টি বিতরণ করল কালীবাড়ি স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বালুরঘাটের চকভৃগু এলাকায় ক্লাবের তরফে বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। পথ চলতি প্রায় দেড়শো জন মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন উদ্যোক্তা দেবজিৎ কর। এদিন তার উদ্যোগেই ক্লাবের বেশকিছু কর্মকর্তা এই কর্মসূচিতে সামিল হন।

দেবজিৎ কর জানিয়েছেন, তাদের জননেতা তথা অভিভাবক বিপ্লব মিত্রকে কৃষি বিপণন মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণেই তাদের ক্লাবের তরফে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং করোনা সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়েছে।

