দখল মুক্ত করা হল মেদিনীপুরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ, আদালতের আদেশে পদক্ষেপ প্রশাসনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: অবৈধ দখলদার উচ্ছেদ করে দখলমুক্ত করা হল মেদিনীপুর শহরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ। হাইকোর্টের নির্দেশের পর মেদিনীপুর পুরসভা, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ সব গুঁড়িয়ে দেওয়া হয়।

মেদিনীপুর শহরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের বিভিন্ন জায়গা বিগত কয়েক বছরে দখল হয়ে গড়ে উঠেছিল অবৈধ নির্মাণ। প্রশাসনের তরফে একাধিকবার তাদের সরার জন্য জানানো হলেও ফলপ্রসূ হয়নি। ইতিমধ্যে দখলদার উচ্ছেদ করতে মামলা হয় হাইকোর্টে। ডিভিশন বেঞ্চ প্রশাসনকে অবিলম্বে দখলদার উচ্ছেদ করতে নির্দেশ দেয়। সেই মতো মেদিনীপুর পৌরসভা, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে দখলমুক্ত করা হল টিভি টাওয়ার মাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *