বিজেপির রথ যাত্রা পুরুলিয়ায় সফল করতে পরিকল্পনা অরবিন্দ মেননের

সাথী দাস, পুরুলিয়া, ২০ জানুয়ারি: দলের ‘পরিবর্তন যাত্রা’ সফল করতে পুরুলিয়ায় সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক অরবিন্দ মেনন। আজ দুপুরে পুরুলিয়ায় দলীয় লোকসভা কার্যালয়ে বৈঠকে পরিবর্তন যাত্রা ছাড়াও বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করে দেন তিনি। এছাড়া ছোট ও বড় আকারের সমাবেশ এবং বড় মাপের সভা করার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে দলীয় এই কর্মসূচী প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “৯ টি বিধান সভা কেন্দ্রেই বড় সভা হবে। এ ছাড়া লোকসভা কেন্দ্র ভিত্তিক বড় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মেননজি বুথের কার্যক্রম আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।”

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি তারাপীঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নামাঙ্কিত রথযাত্রার সূচনা হবে। সেই রথ বোলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল হয়ে পুরুলিয়া পৌঁছবে। সেখান থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে সেই টি রথ। ১৫ ফেব্রুয়ারি শেষ হবে ।

এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা পদাধিকারী, জেলার ৭ টি মোর্চার সভাপতি, মোর্চা সাধারণ সম্পাদক, বিধান সভার আহ্বায়ক, মন্ডল সভাপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *