কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্তকে শ্রদ্ধা জানালেন শিল্পী নরসিংহ দাস

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুন: মেদিনীপুর শহরের বাসিন্দা শিল্পী শিক্ষক নরসিংহ দাস কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে শ্রদ্ধা জানালেন প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্তকে।বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বেশ কিছু দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালিসিস‌ও চলছিল। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর বিখ্যাত কয়েকটি চলচ্চিত্র হল- ‘তাহাদের কথা’,’দূরত্ব’,’গৃহযুদ্ধ’,’চরাচর’। তাঁর এই প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। একটু অন্যভাবে নিজস্ব ঘরানায় বিখ্যাত পরিচালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন‌ করলেন নরসিংহ দাস। নরসিংহবাবু মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা। এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ)-র ভূগোল বিষয়ের শিক্ষক। কোনওরকম আঠা ব্যবহার না করে কালোজিরে দিয়ে তিনি প্রয়াতঃ চিত্রপরিচালক বুদ্ধদেব বাবুর প্রতিকৃতিটি এঁকেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *