স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো রানাঘাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুধন্য সূত্রধর। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে টহলদারি চালানোর সময় রানাঘাট থানার বেলঘড়িয়া অঞ্চলে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে রানাঘাট থানার পুলিশ। পরে তাকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি দেশি রিভালবার ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। বুধবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে প্রশাসন। ওই ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না তাও যেন চেষ্টা করছে পুলিশ।

