বুদবুদের মসজিদতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

জয় লাহা, দুর্গাপুর, ২৯ জানুয়ারি: মাংস বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। দেশী পিস্তল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়াল বুদবুদ মসজিদ তলা এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম শেখ শানওয়ার ও মহঃ মুস্তাক। দুজনেই বুদবুদ মসজিদ তলার বাসিন্দা। শেখ শানওয়ার পেশায় মাংস বিক্রেতা। গোপন সুত্রে খবর পেয়ে এদিন পুলিশ আচমকা হানা দেয় শেখ শানওয়ারের বাড়িতে তখন মহঃ মুস্তাকও সেখানে ছিল। তল্লাশি করতেই দেশী পিস্তল উদ্ধার। দুজনকে পুলিশ গ্রেফতার করে ও পিস্তলটি বাজেয়াপ্ত করে। তবে কি উদ্দেশ্যে রেখেছিল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *