স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ মার্চ: চুরির ঘটনার ২৪ ঘন্টা পার হতে না হতেই চুরির কিনারা করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। এক দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করলো ৪১টি দামি মোবাইল ফোন। পুলিশের এই সাফল্যে খুশি রায়গঞ্জের ব্যাবসায়ী মহল থেকে সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মার্চ রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে একটি মোবাইল দোকানের সাটার ভেঙ্গে ৪১ টি মোবাইল ফোন এবং ৬০ টি চার্জার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস চুরি করে তারা। এই চুরির ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ ২৪ ঘন্টা পার হতে না হতেই এক দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে। রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী। ধৃত দুষ্কৃতীকে রবিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। পুলিশের এই কাজে খুশী ব্যাবসায়ী মহল ও সাধারণ মানুষ।

