৫৭ কেজি গাঁজা সহ খড়্গপুর স্টেশন থেকে গ্রেফতার ৩

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: ৫৭ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করলো জিআরপি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনে।

শ্যামলেশ্বরী ট্রেনে কেসিঙ্গা থেকে তিনজন ৫৭ কেজি গাঁজা নিয়ে কলকাতায় পাচার করতে যাচ্চিল। সেই সময় খড়্গপুর স্টেশনে ট্রেনের মধ্যে থেকে ভোর ৪টে নাগাদ জিআরপির হাতেনাতে তারা ধরা পড়ে। তাদের কাছে তল্লাশি চালিয়ে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং শেখ আলাউদ্দিন, নাজমুল হুদা ও দিপান মন্ডল নামে ৩ জন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে বলে জানিয়েছেন খড়্গপুর শাখার জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *