বাঁকুড়ায় ঘুমন্ত বালিকাকে তুলে নিয়ে ধর্ষণ কান্ডে দোষী গ্ৰেপ্তার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুন: ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনে অভিযুক্ত ব্যক্তিকে গ্ৰেপ্তার করলো পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হয়।এখবর জানিয়ে বাঁকুড়ার পুলিশ সুপার ভৈবভ তেওয়ারি আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, গত ১৪/৬/২২ তারিখে আনুমানিক আড়াইটা নাগাদ সোনামুখী থানার মানিকবাজারে একটি ৯ বছরের বালিকাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে এক ব্যক্তি।বালিকাটি বাড়ির বারান্দায় ঠাকুমা, পিসির সাথে ঘুমানোর সময় অভিযুক্ত ব্যক্তি মুখে কাপড় ঢাকা দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে হাজির হয়। সেখানে তাকে ধর্ষন করে পালায়।

বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে তাকে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপরই সোনামুখী থানায় খবরটি জানানো হলে পুলিশ হাজির হয়। পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশ মেয়েটিকে বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এরপরই পুলিশ মামলা দায়ের করে(সোনামুখী পি এস-কেস নং৮৩/২২ তাং-১৪ -৬-২২ইউ/এস-৩৭৬ এবি, আইপিসি এন্ড ৬ পসকো এক্ট) কেস শুরু হওয়ার তিনদিনের মধ্যেই অভিযুক্ত প্রশান্ত কিস্কুকে গ্ৰেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *