আমাদের ভারত, নদিয়া, ২ নভেম্বর: দেওয়ালির আগে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার সহ দুই জনকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ।
কালী পূজা উপলক্ষে হাঁসখালির বিভিন্ন এলাকায় শব্দবাজি মজুদ করেছিলেন অসাধু ব্যবসায়ীরা। পুলিশ খবর পেয়ে প্রায় ৫০ কেজি শব্দবাজি উদ্ধার করে এবং বেআইনিভাবে শব্দবাজি মজুদ করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল তাদের গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃতদের আজ রানাঘাট আদালতে পেশ করা হয়েছে।

