খড়গ্রামে বোমা ও বন্দুক সহ গ্রেফতার এক দুষ্কৃতী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ জুলাই: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মাড়গ্রামে শুক্রবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোহাম্মদ ইসলাম মন্ডলের বাড়ি থেকে চারটি তাজা বোমা একটা লং ম্যাগাজিন এবং দু’রাউন্ড গুলি উদ্ধার করে।

খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনায় খড়গ্রাম থানার পুলিশ মোহাম্মদ ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত মোহাম্মদ ইসলাম মন্ডলকে শনিবার কান্দি আদালতে তোলা হয় এবং কান্দি মহকুমা আদালতের বিচারপতি ধৃতকে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কি কারণে এই বোমা ও বন্দুক মজুত করে রাখা হয়েছিল নিজের বাড়িতে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *