Rose, Operation Sindoor, সেনাবাহিনীর আধিকারিকদের হাতে উদ্বোধন “অপারেশন সিঁদুর” নামক গোলাপের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: অপারেশন সিঁদুর নামে একটি গোলাপের উদ্বোধন হলো শুক্রবার সেনাবাহিনীর আধিকারিকদের হাত দিয়ে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার সুবীর সন্ধি’র হাত দিয়েই এদিন এই ফুলের উদ্বোধন হলো। দেশের বাজারে এই অপারেশন সিঁদুর নামক নতুন গোলাপ আসলো আজ থেকেই।

পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরে পুষ্পাঞ্জলি নার্সারির কর্ণধার প্রণবীর মাইতির হাত দিয়েই যে গোলাপের জন্ম নিয়েছিল তিন বছর আগে আজ অপারেশন সিঁদুর নামের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটল ফুলের বাজারে। আজ উদ্বোধন করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার সুবীর সন্ধি। গোলাপের ব্রিড তৈরী যার নেশা এবং পেশা সেই প্রণবীর মাইতির হাত দিয়েই আজ ভারতীয় সেনাবাহিনীর অন্যতম অপারেশন, ‘অপারেশন সিঁদুর’ ফুলের বিকাশ ঘটলো ফুলের বাজারে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই নামকরণের অনুমতি আসার পরেই আজ ঘটা করে উদ্বোধন হলো। অপারেশন সিঁদুর নামের সাথে নিজেদের ক্রিয়েশন জুড়ে যাওয়ায় খুশি প্রণবীর মাইতি সহ তার পরিবারের সদস্যরা। খুশি এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *