জুট শিল্প নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীর ডাকে দিল্লি গেলেন অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ মে: সমস্ত জল্পনার অবসান। অবশেষে অর্জুন সিং পেলেন বস্ত্র মন্ত্রীর ডাক।কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীর ডাকে তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন সাংসদ।

পাটশিল্প ও জুটমিল সমস্যা নিয়ে বস্ত্র মন্ত্রীর ডাক পেয়ে তড়িঘড়ি দিল্লি রওনা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী ফোন করেন সাংসদ অর্জুন সিংকে। এদিন দুপুরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত, অর্জুন সিং জুট শিল্পকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্রের জুট নীতির বিরুদ্ধে সরব হন। যার পর কেন্দ্রীয় জুট কর্পোরেশন, রাজ্য ইউনিয়নের প্রতিনিধি ও মিল মালিকদের সাথে একটি বৈঠক করেন। কিন্তু তখন অর্জুন সিংকে সেই বৈঠকে ডাকা হয়নি। তবে এবার বৈঠকে ডাক পেয়ে
অনেকটাই খুশি দেখা গেলো তাঁকে।

এদিন দিল্লি যাবার আগে জগদ্দলের মজদুর ভবনে বসে তিনি জানান, পাট শিল্প ও চট শিল্পের সমস্যা নিয়ে তাঁকে আলোচনায় ডেকেছেন বস্ত্র মন্ত্রী। সমস্যা না মিটলে তিনি আন্দোলনের জন্য প্রস্তুত আছেন।

এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে তৃণমূলে ফেরার প্রসঙ্গকে একদম গুজব বলে এড়িয়ে গেলেন। তিনি বলেন, “আমি তৃণমূলের যোগ দেবো বলে যে কথা বার বার রাজনৈতিক মহলে উঠে আসছে সেটা এখন গুজবই মনে হচ্ছে। সেরকম কিছু হলে আগে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো। যারা আলোচনা করার তারা করবে আমি মুখ বন্ধ করবো কি করে?”

জুট শিল্প প্রসঙ্গে কেন্দ্রের সাথে যে তার সংঘাত তৈরী হয়েছিল এবং রাজনৈতিক মহলে যে তাঁর তৃণমূলল ফেরার কথা উঠে আসছিল, সেটা আজ কেন্দ্রীয় মন্ত্রীর ফোন পাওয়ার পর অনেকটাই অপ্রাসঙ্গিক বলে ও গুজব বলে অর্জুন সিং মত প্রকাশ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *