ব্যারাকপুরের যে তৃণমূল নেতারা সম্মান পাচ্ছে না, তাদের বিজেপিতে স্বাগত জানালেন সাংসদ অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ মার্চ:
“মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দিন দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেয় না। যে বা যারা কাটমানি দিতে পারবে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্ব পাবে। আমি নিজে উদাহরণ, আমি গুরুত্ব পাইনি। ব্যারাকপুরের যে তৃণমূল নেতারা ওখানে সম্মান পাচ্ছে না, তারা বিজেপিতে যোগদান করুক।” তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের একথাই বললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ভাটপাড়ায় নিজের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা বলেন অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *