ঘরে ফিরেই বড় দায়িত্ব পেতে চলেছেন অর্জুন সিং

আমাদের ভারত, ২৪ মে: ঘরের ছেলে বিজেপি ছেড়ে ঘরে ফিরতেই সাংসদ অর্জুন সিংকে দলের সাংগঠনিক দ্বায়িত্ব দেওয়ার কথা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। তবে এবার তাকে তার গড় ব্যারাকপুরের নয় বরং অর্জুন সিংকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার দ্বায়িত্ব দেওয়ার কথা সামনে আসছে।

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর প্রায় ৩ বছর বাদে সোমবার রাতে তৃণমূলের দলীয় বৈঠকে জেলার অন্যান্য নেতৃত্বের সাথে অংশ নিলেন। আগামী ৩০ তারিখ শ্যামনগরে অনুষ্ঠিত হতে চলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার প্রস্তুতি নিয়ে সাংগঠনিক জেলা তৃণমূলের অফিসে জেলার টিটগড়, ব্যারাকপুর, দমদমের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানে অর্জুন সিং এর সাথে এই তিন বছরে তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে যে মনমালিন্য ও দূরত্ব তৈরি হয়েছিল সেটাও দূর করার চেষ্টা করেন সাংসদ সৌগত রায়, জ্যোতি প্রিয় মালিকরা।

এই বৈঠক শেষে সাংসদ সৌগত রায় , বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সকলেই ইঙ্গিত দিলেন যে দলীয় নেতা কর্মীদের সাথে অর্জুনের সমস্ত মনোমালিন্য দূর করে তাঁকে দলের নতুন ও গুরুত্ব পূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে ঠিক করছে দল। সৌগত রায় বলেন, আগামী ৩০ মে অভিষেকের মিটিং আছে সেটা প্রস্তুতির জন্য এই বৈঠক হলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চান যে অর্জুন সিং এতো দিন বিরধী দলে থেকে যে মনোমালিন্য হয়েছে তৃণমূলের নেতাদের সাথে সেটা মিটিয়ে নেওয়া।

অর্জুন সিংকে বনগাঁ তৃণমূলের দ্বায়িত্ব দেওয়া হতে পারে এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, “অর্জুন সিংকে বনগাঁ তৃণমূলের দ্বায়িত্ব দেওয়া হবে কিন্তু সেটা একটা অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে দেওয়া হতে পারে ওনাকে। কারন অর্জুন ব্যারাকপুরের সাংসদ আর উত্তর ২৪ পরগনার বাসিন্দা আর বনগাঁ উত্তর ২৪ পরগনার অংশ। তাহলে ওকে বনগাঁর সাংগঠনিক দ্বায়িত্ব দেওয়ার কোনও সমস্যা নেই।”

তবে অর্জুন সিংকে হঠাৎ বনগাঁর দায়িত্ব কেনো দেওয়া হচ্ছে এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে ধারনা ব্যারাকপুরে বিজেপি সংগঠন ধরে রেখেছিল অর্জুন সিং। সে চলে যাওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সংগঠন কার্যত মুখ থুবড়ে পড়েছে। সেদিক থেকে ব্যারাকপুরে তৃণমূলের অবস্থা অনেকটাই ভালো। অপর দিকে বনগাঁতে তৃণমূল কংগ্রেস এর নেতা কর্মীদের মধ্যে বিরোধ, গোষ্ঠী দ্বন্দ্ব উঠে আসছে। বিশেষ করে আলোরানী সরকারের বাংলাদেশের নাগরিক হওয়ার ঘটনায় প্রবল চাপে পড়েছে দল। সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংকে বনগাঁ এর সংগঠনিক দায়িত্ব দেওয়া হবে।

অর্জুন সিং কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে বলেন, “৩০ মে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন। তিনি এসে যাকে যা কাজ দেওয়ার ভাগ করে দেবেন। দল আমাকে যা বলবে আমি সেই মত দলের জন্য কাজ করবো। আমার একমাত্র লক্ষ্য এখন তৃণমূলকে আরো শক্ত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *