বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ এপ্রিল: জুট শিল্পের বেহাল দশার কারণে বেশ কয়েকদিন ধরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সরব হয়েছেন। তিনি ইতিমধ্যেই দিল্লিতে জুট কর্পোরেশনের অধিকারীদের সাথে ও মন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন। বার বার পাটের দাম বেধে দেওয়ার বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছিলেন যে জুট মিল নিয়ে কেন্দ্রের নীতির কারণে ভুগতে হচ্ছে পাট চাষি থেকে জুট মিলের শ্রমিক সকলকে। তিনি জুট করপোরেশনের কর্তাদের দুর্নীতি গ্রস্ত বলেও অভিযোগ করেন। পাটের দাম নির্ধারণ প্রত্যাহার করার দাবিতে বিভিন্ন সময় আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। এর পাশাপাশি জুট মিল গুলিকে পুনরুজ্জীবিত করার জন্য ও কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়ার জন্য পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও জুট শিল্পের উন্নতি সাধনের লক্ষ্যে আন্দোলন করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন অর্জুন সিং।

তিনি পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ত্রিপুরা ও ওড়িশার মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে কেন্দ্রের বর্তমান পাট শিল্পের নীতিগুলি নিয়ে চাপ সৃষ্টি করার আহ্বান জানান। এরপরে আজ প্রধানমন্ত্রীর মন্ত্রানালয় থেকে অর্জুন সিং’কে দিল্লিতে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়। দুপুর ৩:২০-র বিমানে দিল্লি উড়ে যান অর্জুন সিং। আজ রাত ন’টায় জুট মিনিস্টার পীযূষ গোয়েলের সাথে মিটিং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং’য়ের। এমনটাই জানিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এদিন অর্জুন সিং সংবাদ মাধ্যমকে বলেন, “আমাকে ডাকা হয়েছে মন্ত্রীর সাথে মিটিং করবো। আসা করছি আমার দাবি মেনে নেওয়া হবে। আর না মানলে রাজ্যে ফিরে আবার আমি আন্দোলনে নামবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *