মমতার বিরুদ্ধে দাঙ্গা লাগাবার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি সাংসদ অর্জুন সিং

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ: মমতার বিরুদ্ধে দাঙ্গা লাগাবার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হলেন অর্জুন সিং। বৃহস্পতিবার কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, পূর্ব পরিকল্পিত ভাবেই দাঙ্গা লাগাবার সবরকম চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগাবার মত শব্দ ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রীর কথা শুনে তার দলের লোকেরা ইতিমধ্যেই দাঙ্গা লাগানোর মত কথা বলতে শুরু করেছেন। অর্জুন সিং অভিযোগ করেন কয়েকজন রাজ্যের শাসক দলের নেতা বলছেন আমরা ৩০ শতাংশ মুসলিম এক হলে আরও চারটে পাকিস্তান গড়ে তুলতে পারি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে পাকিস্তান করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর সব বক্তব্য কমিশনের দেখা উচিত। তারপর বক্তব্যের জন্য তাকে বহিষ্কার করা উচিত। যাতে ভোটের সময় উনি আর কোনও পাবলিক মিটিংয়ে বক্তব্য রাখতে না পারেন। আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে এই দাবি নিয়ে আজ কমিশনে এসেছি। কমিশনে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছে বলে জানান অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *