প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য মিঠুন চক্রবর্তীর হাত ধরে যোগদান করলেন বিজেপিতে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ এপ্রিল: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন জাতীয় দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতার হেস্টিংস অফিসে তিনি বিজেপিতে যোগদান করলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী।

ভোট পর্ব শুরু হতেই সেলিব্রেটিদের বিজেপিতে যোগদান করাটা একটা রুটিনে পরিণত হয়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিষ্ঠত মানুষরা এখন বিজেপি মুখি। এবারের ভোটে প্রাক্তন জাতীয় দলের গোলরক্ষক কল্যান চৌবে মানিকতলা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী। আর আজ আরও এক প্রাক্তন গোলরক্ষক গেরুয়া শিবিরে নাম লেখালেন।

বিজেপিতে যোগদান করার পর অরিন্দম ভট্টাচার্য বলেন, মোদী সরকারের অনুপ্রেরণাতে অনুপ্রাণিত হয়ে আমি বিজেপিতে যোগদান করেছি। বিজেপিই একমাত্র পারে বাংলার হাল ফেরাতে। ময়দান থেকে শিক্ষা সব জায়গাতেই বাংলার হাল ফেরানোটা জরুরি। বিজেপিতে যোগদান করে মানুষের কাছে সেই আবেদন জানাবো বলে জানিয়েছেন অরিন্দম ভট্টাচার্য। পাশাপাশি দল চাইলে ভোট প্রচারেও যেতে রাজি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *