এগারো তম বর্ষে ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী সর্বজনীন দুর্গাপূজা

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ অক্টোবর: অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে যে সমস্ত নামকরা দুর্গাপুজো হয়ে থাকে তারমধ্যে অরণ্যসুন্দরী সার্বজনীন দুর্গাপূজা অন্যতম। ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড় এলাকায় জাঁকজমকের সঙ্গে গত নয় বছর ধরে এই পুজো কমিটির পুজো হচ্ছে। গতবছর করোনার কারণে পুজো হয়েছে নিয়মরক্ষার। এবছর এগারোতম বর্ষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় করোনা বিধি সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশ মেনে মোটামুটি ভাবে কিছুটা আড়ম্বরের সঙ্গে উৎসব পালনের আয়োজন করা হয়েছে।

পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা বিরেশ চন্দ্র বেরা জানিয়েছেন, করোনা বিধি এবং হাইকোর্টের নির্দেশ মেনে সাধারণ থিমের ওপর এবছর পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর বাজেট ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা। আদালতের নির্দেশে এবার মন্ডপের ভেতরে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই এবছর মণ্ডপের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। যাতে দূর থেকে দর্শনার্থীরা প্রতিমা দেখতে পারেন। কঠোরভাবে দূরত্ব বিধি মেনে চলার লক্ষ্যে পুজো মণ্ডপের সামনে এবছর দর্শকদের একেবারে ভিড় করতে দেওয়া যাবে না। এবছর পুজোমণ্ডপের ভেতরে ও বাইরে করোনা সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নিম্নচাপের ফলে একটানা বৃষ্টি পাতে এবছর পুজোর প্রস্তুতি সারতে বেশ কিছুটা দেরি হয়েছে। প্রতিমা তৈরীর ক্ষেত্রেও বড় রকমের সমস্যা তৈরি করেছে নিম্নচাপের বৃষ্টি। এভাবে বৃষ্টি চলতে থাকলে সাধারণ মানুষের পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *