২৪ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আরামবাগের এসডিপিও

আমাদের ভারত, আরামবাগ, ২৫ আগস্ট: ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে পুনরায় মোবাইলের মালিকের হাতে তুলে দিল আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল। বৃহস্পতিবার এসডিপিও কার্যালয়ে তিনি ওই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এ বিষয়ে এসডিপিও অভিষেক মন্ডল জানান, বেশকিছু মোবাইল চুরি বা হারিয়ে গিয়েছিল। অনেকেই আরামবাগ স্থানীয় থানায় জানিয়েছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে তদন্ত করে মোবাইল গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলগুলি আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ায় খুশি মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *