দিল্লিকে বাঁচাতে রাষ্ট্রপতি শাসন লাগু হোক, নাহলে রাস্তায় মৃতদেহ পড়ে থাকবে, আবেদন আপ বিধায়কের

আমাদের ভারত ৩০ এপ্রিল:দিল্লিতে ক্রমশই পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির বিধায়ক শোয়েব ইকবাল। তার দাবি দিল্লির পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখুনি রাষ্ট্রপতি শাসন লাগু না করা হলে দিল্লির রাস্তায় মৃতদেহ পরে থাকবে।

তিনি দিল্লির মাটিয়া মহলের বিধায়ক। তিনি ৬ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এত বছর টানা বিধায়ক নির্বাচিত হয়েও এর আগে কখনো এত অসহায় হননি তিনি। যদিও দলবদলু হিসেবে পরিচিত তিনি। জনতা দল, জনতা দল সেক্যুলার, জনতা দল ইউনাইটেডের পর কংগ্রেসের বিধায়ক ছিলেন। আপ প্রার্থীর কাছে পরাজয়ের পর আসে যোগদান করেন তিনি। একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে,” দিল্লির পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন, আমার কান্না পাচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। রাতে ঘুম হচ্ছে না। কোথাও অক্সিজেন নেই, ওষুধও নেই। আমার বন্ধু মৃত্যুশয্যায়। অক্সিজেন পাইনি, ভেন্টিলেটরের ব্যবস্থা করতে পারিনি। প্রেসক্রিপশন পরে আছে তার জন্য কোথাও থেকে রেমডিসিভির ওষুধ কিনতে পারছি না। অসহায় আমি।”

তিনি জননেতা হওয়ার জন্যদুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “একজন জননেতা হয়ে আমি একফোঁটাও গর্বিত নই। বরং লজ্জিত বোধ করছি। কারণ এই করুণ পরিস্থিতিতে কাউকে এতোটুকু সাহায্য করতে পারছি না। সরকারও আমাদের আর কোন রকম সাহায্য করতে পারছে না। আমি এতো বারের বিধায়ক অথচ আমার কথা কেউ শুনছে না। কোনো নোডাল অফিসারকে যোগাযোগ করতে পারছি না। এরপর হয়তো ব্যবস্থা না নিলে দিল্লির রাস্তায় লাশ পড়ে থাকবে। তাই দিল্লিবাসীকে বাঁচার একমাত্র উপায় রাষ্ট্রপতি শাসন।”
দিল্লি হাইকোর্টে কাছে সেই আবেদন করেছেন তিনি।

দেশে এই মুহূর্তে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে দিল্লি। হাসপাতালের শয্যা, অক্সিজেন, ওষুধের হাহাকার। এমনকি দিল্লির শ্মশানেও ঠাঁই হচ্ছে না মৃতদের। অতিমারির শুরু থেকে এখনো পর্যন্ত দিল্লিতে কোবিডের মৃতের সংখ্যা ১৫ হাজারের বেশি। গত তিন থেকে চার সপ্তাহ শুধুমাত্র নথিভুক্ত মৃতদেহ ৩৪৮২। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলি ধারণা অনেকের
কারণে অনেকেইমনে করছেন নাম নথিভূক্ত না করেই অগণিত মৃতদেহ দাহ হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *