গণ আন্দোলনে পুলিশি মারের প্রতিবাদ এপিডিআর-এর

আমাদের ভারত, ৭ জুলাই: শান্তিপূর্ণ গণ আন্দোলনে পুলিশ পাঠিয়ে মারধরের প্রতিবাদ জানাল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)।

বৃহস্পতিবার এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর জানান, মিছিল- মিটিং শুরু করার আগেই আন্দোলনকারীদের গ্রেপ্তার করানো রাজ্যের তৃণমূল সরকারের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আজ ছাত্র সংগঠন AISA এবং যুব সংগঠন RYA এর কর্মসূচিতেও মৌলালিতে একই ঘটনা ঘটালো পুলিশ। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া বারবার একই ঘটনা ঘটতে পারে না।

দীর্ঘদিন ধরে শিক্ষক পদপ্রার্থীদের পিটিয়ে পিটিয়ে পুলিশ আন্দোলনকারীদের পেটানোটাকে স্বাভাবিক করে তুলেছে। আমরা এপিডিআর পুলিশের এই ভূমিকাকে তীব্র নিন্দা করছি। অবিলম্বে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। দোষীদের শাস্তি দাবি করছি। একই সঙ্গে শান্তিপূর্ণ গণ- আন্দোলনে পুলিশ পাঠানো বন্ধ করার দাবি জানাচ্ছি। পশ্চিম বাংলাকে যোগীর উত্তরপ্রদেশে পরিণত হতে না দেওয়ার জন্য সকল গণতন্ত্র প্রিয় মানুষকে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *