খড়্গপুরে যুদ্ধ বিরোধী দিবস উদযাপন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ আগস্ট:
হিরোশিমা-নাগাসাকি ও যুদ্ধ বিরোধী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে খড়্গপুরের ডিভিসি জগন্নাথ মন্দির সংলগ্ন ময়দানে যুদ্ধ বিরোধী দিবস পালিত হল৷ কর্মসূচিতে কচিকাঁচাসহ এলাকার নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের জণ-জাগরণ কন্ঠ শাখার শিল্পীরা৷ যুদ্ধ বিরোধী আবৃত্তি পাঠ করেন কস্তুরী দাস৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ মেদিনীপুর জেলার সম্পাদক কামারুজ্জামান, স্থানীয় পৌর প্রতিনিধি স্মৃতিকণা দেবনাথ ও বিশিষ্ঠ কবি অমিত দেব৷ সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্ধার্থ সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *