করোনা পরিস্থিতিতে ভারতবিরোধী শক্তিগুলি অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে, বললেন আরএসএসের সর কার্যবাহ দত্তাত্রেয় হোসবলে

আমাদের ভারত, ২৫ এপ্রিল:
করোনা উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কাজ নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ’র সর কার্যবাহ (সাধারণ সম্পাদক) দত্তাত্রেয় হোসবলে এক বিবৃতি দিয়েছেন। তিনি এই পরিস্থিতে সকলের কি করা উচিৎ সেই পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ভারত বিরোধী শক্তিগুলি এসম্পর্কে সতর্ক করেছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে ভারতবিরোধী শক্তিগুলি দেশে নেতিবাচকতা এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে।

বিবৃতিতে তিনি বলেছেন, কোভিড অতিমারি সমগ্র জাতিকে আরও একবার বিশাল চ্যালেঞ্জের মুখে এনে ফেলেছে। এই মহামারটির সংক্রমণ ক্ষমতা এবং তীব্রতা এই সময় আরও গুরুতর। বর্তমানে, আমাদের দেশের বেশিরভাগ অংশেই এর তীব্র প্রভাব পড়েছে। বিপুল সংখ্যক লোক সংক্রামিত হচ্ছে ও হাসপাতালে ভর্তি হচ্ছে। শতাধিক পরিবার তাদের কাছের মানুষ এবং প্রিয়জনদের হারিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সেই সকল পরিবারের জন্য গভীরভাবে শোকাহত। যদিও পরিস্থিতি সংকটজনক, তবুও সমাজের শক্তি অসীম। আমাদের কঠিনতর সংকটের সাথে মোকাবিলার দক্ষতা বিশ্বে সুপরিচিত। আমাদের দৃঢ় বিশ্বাস, ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রেখে নিয়ম, শৃঙ্খলা মেনে এবং পারস্পরিক সাহায্যের মাধ্যমে অবশ্যই আমরা এই সঙ্কট অতিক্রম করব।

হঠাৎ করে আরও একবার মহামারির ভয়াবহতা বৃদ্ধির কারণে মানুষ হাসপাতালে – বেড, অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতির মুখোমুখি হচ্ছে। ভারতের মতো বৃহৎ দেশে সমস্যাগুলি প্রায়শই বিশাল আকার ধারণ করছে। কেন্দ্র এবং রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলি এই চ্যালেঞ্জকে মোকাবিলার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জীবনকে ঝুঁকির মধ্যে রেখে চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেকে – সুরক্ষা এবং স্যানিটেশন কর্মীরা আগের মতোই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা, বরাবরের মতো, সমাজের চাহিদা পূরণের জন্য সারাদেশে সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের সেবা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সংকটের ভয়াবহতাকে মাথায় রেখে অনেকগুলি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বহু সাধারণ সমাজসেবী সকল প্রকার প্রচেষ্টাতে স্বেচ্ছায় নিজেকে জড়িত করেছে।

এটাও সম্ভব যে সমাজের ক্ষতিকারক এবং ভারতবিরোধী শক্তিগুলি এই বিরূপ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে নেতিবাচকতা এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে। সকল দেশবাসীর কর্তব্য সংকটের মোকাবিলার সাথে সাথে দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র সম্পর্কেও সতর্ক থাকা।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সকল সামাজিক, ধর্মীয় ও সেবা প্রতিষ্ঠান এবং শিল্পের ক্ষেত্র ও বাণিজ্যিক সংস্থাগুলিকে আগ্রহ জানাচ্ছে ও স্বয়ংসেবকদের পরামর্শ দিচ্ছে – বর্তমান মহাসংকটের সমাধান করার জন্য তাঁরা সবাই যেন অনতিবিলম্বে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসে এবং সমাজের প্রতিটি চাহিদা পূরণে সক্ষম হয়। বর্তমান জরুরিকালীন পরিস্থিতিকে মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন:

স্বাস্থ্য এবং শৃঙ্খলা সংক্রান্ত বিধি যথাযত ভাবে পালন করা। এবং করোনা সম্পর্কিত পরিষেবাতে নিযুক্ত বাক্তিদের অতিরিক্ত যত্নবান হওয়া উচিত।

মাস্ক পরা, স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব, বেসরকারী ও পাবলিক অনুষ্ঠানগুলিতে সংখ্যার সীমা, কারফিউ’র বিধি মেনে চলা এবং আয়ুর্বেদিক ‘কারা’ গ্রহণ, স্টিম ইনহিলিং এবং টিকা দেওয়ার মতো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা তৈরি করা।

অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরবেন না। সমাজের প্রতিটি স্থানীয় পর্যায়ে প্রতিদিনের ক্রিয়াকলাপ, জমায়েত বন্ধ করার জন্য আমরা আবেদন করছি।

চিকিৎসক, চিকিৎসা কর্মী, সুরক্ষা কর্মী, স্যানিটেশন কর্মী সহ প্রশাসনের সর্বস্তরে সম্পূর্ণ সহযোগিতা করুন।

এছাড়াও আমরা সংবাদমাধ্যম সহ সমাজের সকলকে অনুরোধ করছি যে, আশা, আস্থা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখুন।

সমাজকে সংযত ও সজাগ রাখার কাজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বাক্তিদের মুখ্য ভূমিকা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *