“পঞ্চায়েত ভোটেও সিবিআই, রাজ্য নির্বাচন কমিশনের গালে আরেকটা থাপ্পড়,” বললেন সুকান্ত

আমাদের ভারত, ২১ জুন: দুর্নীতির মামলায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার নজির বিহীন ভাবে পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এই নির্দেশকে কমিশনের গালে আরও একটা চড় বলেই ব্যখ্যা করলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় এই নির্দেশ‌ প্রমাণ করে দিল রাজ্য প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।

মনোনয়ন পর্ব থেকেই বার বার কমিশন ও রাজ্য প্রশাসনকে তৃণমূল কংগ্রেসের দলদাস বলে বিদ্রুপ করে সরব হয়েছেন বিজেপি নেতারা। আজ পঞ্চায়েত ভোটেও হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের পর তাদের অভিযোগ সঠিক ছিল বলেই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, “পঞ্চায়েত ভোটে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের গালে আরও একটা থাপ্পড়। ভারতবর্ষের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা সন্দেহ আছে। যেভাবে প্রশাসন দলদাস হিসেবে কাজ করছে এবং তাতে সিবিআই তদন্ত দেওয়া প্রয়োজন বলে মনে করেছে আদালত। আর এটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন সম্পূর্ণ রূপে দলদাসের পরিণত হয়েছে।”

প্রসঙ্গত, উলুবেড়িয়ার একটি ঘটনায় সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। জানাগেছে, উলুবেরিয়া ২ ব্লকের কাশ্মীরা বিবি ও ওমজা বেবি নামের দুই সিপিএম প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অভিযোগ, স্কুটনিতে তাদের ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। এই দুই প্রার্থীর অভিযোগ, তারা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে। এছাড়াও তাদের বক্তব্য, বিডিওর কাছে তারা অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। দুজনের করা সেই মামলাতেই বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত বলেছে, আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। ৮ জুলাই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ঠিক তার আগের দিন তদন্ত রিপোর্ট দিতে বলেছে আদালত।

বিচারপতি বলেন, রাজ্য পুলিশকে এই তদন্তভার দেওয়া যাবে না। কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারি, তাই নিরপেক্ষ তদন্তের জন্য এই তদন্ত ভার সিবিআইকে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *