কালিয়াগঞ্জে সন্তান হারা অসীম দেবশর্মার অপর অসুস্থ সন্তানকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হলো জেলা কংগ্রেসের তরফে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মে: এক শিশু সন্তানের মৃত্যুর শোক কাটতে না কাটতেই অন্য শিশু সন্তানও অসুস্থ হয়ে পড়ল। জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেই শিশু সন্তানকে চিকিৎসার জন্য রায়গঞ্জের শিশু বিশেষজ্ঞ ডাঃ অসিত বন্দোপাধ্যায়ের কাছে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।

বুধবার জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দন সন্তান হারা অসীম দেবশর্মার সঙ্গে দেখা করে সমবেদনা জানান। অসহায় দুঃস্থ অসীমবাবু অসুস্থ শিশু সন্তানের চিকিৎসার খরচ বাবদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্যও করা হয়।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামে অসীম দেবশর্মার পাঁচ মাসের শিশু সন্তানের শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হবার পর অর্থের অভাবে সেই শিশু সন্তানকে অ্যাম্বুলেন্সে না এনে ব্যাগে করে বেসরকারি বাসে চেপে কালিয়াগঞ্জে পৌঁছান। এই খবর জনসমক্ষ্যে আসার পর রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় নবান্ন। বুধবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুত্র শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

ঘটনার পর প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের কর্তারা মৃত শিশু সন্তানের পিতা অসীমবাবুর সঙ্গে দেখা করেছিলেন। বিতর্ক কিছুটা থামতেই প্রশাসনের কর্তাদের আর দেখা মেলেনি বলে অভিযোগ। জেলা কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে গিয়ে জানতে পারেন তার অন্য শিশু সন্তানও অসুস্থ। দ্রুত চিকিৎসার প্রয়োজন। সেই সন্তানের চিকিৎসার জন্য জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত রায়গঞ্জের শিশু বিশেষঞ্জ অসিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেন।কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে চিকিৎসকের কাছে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয় তারজন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে কংগ্রেস। অসহায় দুঃস্থ পরিবারকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সহায়তাও করা হয়। চিকিৎসায় সহায়তা পেয়ে খুশি শিশুর পরিবার।

চিকিৎসক অসিত বন্দোপাধ্যায়ের কথায় বাইরের দুধ খাওয়ানোর জন্যই সমসার সৃষ্টি হয়েছে। তবে শিশুটি স্থিতিশীল আছে। ঘটনায় খোভ উগড়ে দিয়েছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *