আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১০ এপ্রিল: বগটুই হত্যা কাণ্ডে গ্রেফতার করা হল আরও একজনকে। ধৃত অভিযুক্তের নাম সমীর শেখ। তিনি হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের শ্বশুর। গ্রেফতারের পরেই তিনি অসুস্থতা বোধ করায় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ভাদু শেখ হত্যার তদন্তভার হাতে নেওয়ার পর আজ সন্ধ্যায় ভাদুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ভাদুর ছেলে জনি শেখ এবং স্ত্রী টেবিল বিবিকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তারা বাড়ির গোডাউন থেকে একতলা, দোতলা সব জায়গায় তল্লাশি চালায়। বাড়ির ছাদে গিয়েও তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত চলে তল্লাশি।

