ফের চার পুলিশ আধিকারিক ও এক জেলাশাসককে বদলি নির্বাচন কমিশনের

রাজেন রায়, কলকাতা, ২৫ মার্চ: প্রথম দফার ভোট শুরুর আগের দিনও বদলি হলেন ৪ পুলিশ সুপার এবং এক জেলাশাসক। বুধবার রাতেই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সুরজিৎ কর পুরকায়স্থকে নিষ্ক্রীয় করার নির্দেশিকা জারি করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের চার পুলিশকর্তা ও এক জেলাশাসক বদল করল নির্বাচন কমিশন।

পশ্চিমাঞ্চল রেঞ্চের এডিজির পদ থেকে সরানো হল আইপিএস সঞ্জয় সিংকে। তার জায়গায় আনা হল বিজেপি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আইপিএস ড: রাজেশ কুমারকে। ঝাড়গ্রামের জেলাশাসকের পদ থেকে সরানো হল আয়েশা রানীকে। ওই পদে আনা হল জয়শী দাশগুপ্তকে। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন এসপি করা হল অরিজিৎ সিনহাকে।

বাদ পড়ল না উত্তরবঙ্গও। কোচবিহারের পুলিশ
সুপার কে কান্নানের বদলে নতুন পুলিশ সুপার করা হল দেবাশিস ধরকে। অন্যদিকে দক্ষিণ কলকাতার ডিসিপি সুধীর নীলকান্তকেও সরানো হল পদ থেকে। বদলে ওই জায়গায় আনা হল আইপিএস আকাশ মেঘারিয়াকে। নির্বাচন কমিশনের তরফে সচিব রাকেশ কুমার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বদলির কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *