Accident, Goghat, দুর্ঘটনা দেখতে গিয়ে আবার দুর্ঘটনা, গোঘাটে আহত ৮

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৩ মার্চ: দুর্ঘটনা দেখতে গিয়ে আবার দুর্ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে গোঘাটের হাজিপুর ক্যানেল পোল পেট্রোল পাম্প এলাকায়। দুটি বাইক রেসারেসি করতে গিয়ে ঠোকাঠুকি হয়ে ঘাটে দুর্ঘটনা। গুরুতর ভাবে আহত হয় পাঁচজন। একজন মহিলা ও চারজন পুরুষ।

সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সিংড়াপুর থেকে দুর্ঘটনা দেখতে বেরিয়ে পুনরায় ঘটে যায় দুর্ঘটনা, সাইকেলের সাথে মোটর সাইকেলের। এই ঘটনায় আহত হয় মোট তিনজন। একজন পুরুষ একজন মহিলা ও এক বাচ্চা মেয়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। আহতদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কামারপুকুর হাসপাতাল থেকে দুই ঘটনার মোট পাঁচজনকে স্থানান্তরিত করা হয়। বাকি তিন জনকে কামারপুকুর হাসপাতালে চিকিৎসা করা হয়। যদিও কারোর নাম ঠিকানা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *